Sylhet Today 24 PRINT

ছুটি না পেয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৭

কুষ্টিয়ায় কামাল হোসেন চৌধুরী (৪৫) নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যরা বলছেন, ছুটি না পাওয়ায় হতাশা থেকে তিনি এ আত্মহত্যা করেছেন।

বুধবার মধ্যরাতে কামাল অনেকগুলো ঘুমের বড়ি সেবন করে। এতে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তিনি মারা যান।

নিহতের বোন সীমা চৌধুরী জানান, কামাল দীর্ঘদিন থেকে মেরুদণ্ডের ব্যথায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার আশায় ভারতে যাওয়ার জন্য ছুটি চেয়েছিলেন তিনি। ছুটি না মেলায় বিষন্নতা থেকে আত্মহত্যা করেছেন।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) অপারেশন ওবাইদুর রহমান জানান, তিনি শারীরিক অসুস্থতার কারণে ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.