Sylhet Today 24 PRINT

নরসিংদীতে বড় ভাইয়ের হাতে তিন সহোদর খুন

সিলেটটুডে ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৭

নরসিংদীর মেঘনা নদীর চরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছে দুই বোন ও এক ভাই।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাতে সদর উপজেলার আলোকবালীর পূর্বপাড়া গ্রামে এ নির্মম হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলো আলোকবালীর পূর্বপাড়া গ্রামে আবু কালাম মিয়ার ছেলে ইয়াসিন (১০), মেয়ে মরিয়ম (৭), মাহিয়া (৫)। ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আতিকুর নামে কালাম মিয়ার আরেক সন্তান।

এলাকাবসির সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে রুবেল তার ছোট তিন ভাই-বোনকে শ্বাসরোধ করে মারে।

সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মোতাব্বির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর থেকে ঘাতক রুবেল পলাতক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের গলাটিপে হত্যা করা হয়েছে।’

তিনি আরো বলেন, পারিবারিক বিরোধের জের ধরে আলোকবালীর পূর্বপাড়া গ্রামে আবু কালাম মিয়ার ছেলে রুবেল মিয়ায় (২২) তার ছোট ভাই ইয়াসিন, ছোট বোন মরিয়ম (৭) ও মাহিয়া (৫) কে শ্বাসরোধ করে হত্যা করে। এতে বাধা দিতে এলে রুবেল তার আরেক ভাই আতিকুরকে কুপিয়ে আহত করে। আতিকুর স্থানীয় এক মাদ্রাসায় শিক্ষকতা করেন। ঘটনার পর গাঁঢাকা দিয়েছেন ঘাতক ভাই রুবেল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.