Sylhet Today 24 PRINT

বেনাপোলে বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৭

বেনাপোল সীমান্ত থেকে সিরাজুল ইসলাম (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র‍্যাব-৬ এর সদস্যরা।

শুক্রবার গভীর রা‌তে পুটখালী সড়কের শিকড়ি বটতলা থেকে তাকে আটক করা হয়। তি‌নি শার্শা উপজেলার পানতাপাড়া গ্রামের শওকত আলীর ছেলে।

জানা যায়, গোপন খবরের ভিত্তিতে বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে শিকড়ি বটতলা থেকে সিরাজুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান জানান, আটক সিরাজুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হ‌য়ে‌ছে এবং দুপুরে তা‌কে যশোর আদালতে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.