Sylhet Today 24 PRINT

রাঙামাটিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রাঙামাটি প্রতিনিধি |  ০৫ মার্চ, ২০১৭

রাঙামাটিতে 'নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা' এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে জেলা মানবাধিকার সংস্থা, জাতীয় মহিলা সংস্থা ও নারী আলোড়ন সংস্থাসহ বিভিন্ন নারীবাদী সংগঠনের যৌথ উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় জেলা নারী আলোড়ন সংস্থার সভাপতি নুরজাহান পারুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, জেলা মানবাধিকার সংস্থার চেয়ারম্যান রত্না রানী দে ও সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিকা আক্তার ঝর্না প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.