Sylhet Today 24 PRINT

বেনা‌পো‌লে বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের জন্ম‌দিন পা‌লিত

বেনা‌পোল প্রতিনিধি  |  ১৭ মার্চ, ২০১৭

বেনা‌পো‌লে হাজার বছ‌রের শ্রেষ্ঠ বাঙালি জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ৯৮ তম জন্ম‌দিন ‌পা‌লন করা হ‌য়ে‌ছে।

শুক্রবার (১৭ মার্চ) বেনা‌পোল ছোট আঁচড়া‌মো‌ড়ে অব‌স্থিত আওয়ামী লী‌গের দলীয় কার্যাল‌য়ে সন্ধ্যা ৬ টার সময় কেক কে‌টে জন্ম‌দিন পালন ক‌রেন আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠ‌নের নেতা ক‌র্মিরা।

এসময় প্রধান অতি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন শার্শা উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক নুরুজ্জামান। বি‌শেষ অতি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন বেনা‌পোল পৌর আওয়ামী লী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি এনামুল হক মুকুল, সহ-সভাপ‌তি আলী কদর সাগর, বেনা‌পোল পৌর আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাতাব উদ্দিন, শার্শা উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি ওহিদুজ্জামান, বেনা‌পোল পৌর যুবলী‌গের যুগ্ন-আহবায়ক আহাদুজ্জামান বকুল, বেনা‌পোল পৌর স্বেচ্ছা‌সেবকলী‌গের সভাপ‌তি জুল‌ফিক্কার আলী মন্টু, শার্শা উপ‌জেলা বাস্তুহারা লী‌গের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বেনা‌পোল পৌর ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক তো‌হিদুর রহমানসহ বি‌ভিন্ন নেতাক‌র্মি। উক্ত অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন মজনুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.