Sylhet Today 24 PRINT

শার্শায় ৯ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি |  ১৩ এপ্রিল, ২০১৭

য‌শো‌রের শার্শায় ৯ হাজার পিস ইয়াবাসহ জাহাঙ্গীর হোসেন মোড়ল (১৯) ওরফে জাহাঙ্গীর নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রাম থেকে তাকে আটক করা হয়। জাহাঙ্গীর ওই গ্রামের মজিবর মণ্ডলের ছেলে।

র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, র‌্যাব যশোর ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. রাব্বি হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে আটক করা হয়। প‌রে তার হাতে থাকা পলিথিনে তল্লাশি চালিয়ে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এই রিপোর্ট লেখার সময় বেনাপোল পোর্ট থানায় মাদক দ্রব্য আইনে মামলা করার প্রস্তুতি চলছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.