Sylhet Today 24 PRINT

বেনাপোল চেকপোস্ট থেকে ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্ধার

বেনাপোল প্রতিনিধি |  ২৪ এপ্রিল, ২০১৭

বেনাপোলে ১৫ লাখ টাকার  ২০৫ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে এ শাড়ি-থ্রি-পিসের চালানটি উদ্ধার করা হয়।

বেনাপোল চেকপোস্ট বিজিবি জানায়, বিশ্বস্ত সূত্রে জানতে পেরে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ৩টি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ব্যাগগুলি ক্যাম্পে এনে তার ভিতর থেকে উন্নতমানের ভারতীয় ২০৫ পিস শাড়ি ও থ্রি-পিস পাওয়া যায়। উদ্ধারকৃত পণ্য বেনাপোল শুল্ক গুদামে জমা করা হবে বলে বিজিবি জানায়।

বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.