Sylhet Today 24 PRINT

রাজধানীর শ্যামপুরে ট্রাকচাপায় ২ শ্রমিক নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৯ এপ্রিল, ২০১৭

রাজধানীর শ্যামপুর ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়ে এক শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

শনিবার (২৯ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিক অবস্থায় নিহতদের পরিচয় জানা যায়নি। 

শ্যামপুর থানার ওসি আবদুর রাজ্জাক জানান, নিহত দুই শ্রমিক স্থানীয় একটি ফ্যান কারখানার কাজ করে। রাতে কাজ শেষ করে বাসায় ফেরার পথে ধোলাইপাড় স্কুলের সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.