Sylhet Today 24 PRINT

শৈলকূপায় গৃহবধূর আত্মহত্যা

ঝিনাইদহ প্রতিনিধি |  ০৬ মে, ২০১৭

ঝিনাইদহ শৈলকূপায় বাবার বাড়ীতে ফাতেমা খাতুন (২২) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (৫ মে) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটেছে শৈলকূপা শহরের কবিরপুর মসজিদ পাড়ায়।

জানা যায়, ফাতেমা শুক্রবার রাতে বাবার বাড়ীতে গলায় ফাঁস দিয়ে নিজ ঘরে আত্মহত্যা করে। সে কবিরপুর মসজিদ পাড়ার মোহাম্মদ আলীর মেয়ে। কি কারণে সে আত্মহত্যা করেছে পরিবারের কেউ বলতে পারছে না। তার মৃতদেহ দেখতে শৈলকূপা হাসপাতালে স্থানীয়রা ভিড় জমান।

শৈলকূপা থানার ওসি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে শৈলকূপা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.