Sylhet Today 24 PRINT

নাটোরে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়ি ঘেরাও

সিলেটটুডে ডেস্ক |  ১১ মে, ২০১৭

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান শেষ হতে না হতেই নাটোরের হরিশপুরে জঙ্গি ‘জঙ্গি আস্তানা’ একাধিক বাড়ি ঘেরাও করে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১১ মে) সকাল থেকে বগুড়া ডিবি পুলিশ এবং নাটোর পুলিশ যৌথভাবে বাড়ি দুটি ঘিরে রাখে।

পুলিশ জানায়, নাটোর শহরের হরিশপুর এলাকার পুলিশ লাইনের পাশে অবসর প্রাপ্ত সাবেক যুগ্ম-সচিব আমজাদ হোসেনের তিন তালার নিচতলায় দুই জঙ্গি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সকাল থেকে বাড়িটি ঘিরে রাখে বগুড়া ডিবি পুলিশের একটি দল।

এছাড়া অপর ডা. আব্দুস সামাদের বাড়িতে ৪ জন জঙ্গি অবস্থান করছে বলে জানায় পুলিশ। বর্তমানে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে। তবে কখন নাগাদ অভিযান শুরু হবে এই বিষয়ে কিছুই বলতে পারছে না পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.