Sylhet Today 24 PRINT

বেনাপোলে ৩২ লাখ টাকার মাদক ও ঔষধ উদ্ধার

বেনাপোল প্র‌তি‌নিধি |  ১৩ মে, ২০১৭

বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্ত থেকে বিজিবি ৩২ লাখ টাকার ভারতীয় ফেনসিডিল, ঔষধ ও সিগারেট উদ্ধার করেছে। বৃহস্পতিবার গভীর রাত্রে এ পণ্য জব্দ করা হয়।

রঘুনাথপুর ৪৯ বিজিবি ক্যাম্পের সুবেদার ফজলুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার সরবানহুদা মাঠে অভিযান চালিয়ে ১৯৯ বোতল ফেনসিডিল ৩৪০কার্টন বিভিন্ন ব্রান্ডের সিগারেট পোল্টি মুরগীর ভ্যাকসিন অরজা ২৮ ড্রাম ৩৮৯ পিছ ইনজেকশন।

তিনি আরো জানান চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধার হওয়া পণ্য বেনাপোল কাস্টমসে জমা করা হবে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.