Sylhet Today 24 PRINT

শার্শায় পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

বেনাপোল প্র‌তি‌নিধি |  ১৩ মে, ২০১৭

শার্শায় পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে শার্শার ডিহি ইউনিয়নের পাকশিয়া পণ্ডিতপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

শিশু দু’টি হলো- শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের পাকশিয়া পণ্ডিতপুর গ্রামের সোহেলের ৪ বছর বয়সী ছেলে ও তার ৫ বছর বয়সী ভাগ্নি।

ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন আলী জানান, শুক্রবার দুপুরে শিশু দু’টি খেলার সময় বাড়ি থেকে বের হলে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

প‌রে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখা যায়।

এদিকে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.