Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমান্তে এক হাজার ৮৬ বোতল ফেনসিডিল জব্দ

বেনাপোল প্রতিনিধি |  ১৮ মে, ২০১৭

বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা এক হাজার ৮৬ বোতল ফেনসিডিল জব্দ করেছেন।

বৃহস্পতিবার (১৮ মে) ভোর ৪টার দিকে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের প্রায় ১০০ গজ দূরে পান্তাপাড়া মাঠে অভিযান চালিয়ে এক হাজার ৮৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তবে মাদক পাচারে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

আমড়াখালী বিজিবি চেকপোস্টের সুবেদার আব্দুল মালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো থেকে এক হাজার ৮৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল আরিফুজ্জামান এ তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.