Sylhet Today 24 PRINT

গোপালগঞ্জে মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে পুলিশসহ নিহত ৪

সিলেটটুডে ডেস্ক  |  ২৫ মে, ২০১৭

গোপালগঞ্জে মাইক্রোবাস-ইজিবাইকের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন এক পুলিশ সদস্যসহ চারজন। এতে আহত হয়েছেন তিনজন।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের চেচানিয়াকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক জানান, দুপুরে চেচানিয়াকান্দি এলাকায় ঢাকা থেকে খুলনাগামী একটি মাইক্রোবাসের সামনের চাকা ফেটে যায়। উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে তখন মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দু'টি বাহনই রাস্তার পাশে পড়ে যায়। এতে ইজিবাইকটির চালক আজাদ শেখ (২৬) ও মাইক্রোবাসে থাকা সদর থানার সহকারী উপপরিদর্শক দেলোয়ার হোসেনসহ (৩২) তিনজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় চারজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে এক কিশোরীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

তিনি জানান, আহত বাকি তিনজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.