Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুন, ২০১৭

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগে জয়পুরহাটে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩১ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মঞ্জুরুল আলম তোতা (২৮)। তিনি জয়পুরহাট শহরের হাউজিং এস্টেট এলাকার মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ জানায়, প্রায় তিন বছর ধরে তোতা তার ফেইসবুক আইডি থেকে বিভিন্ন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাককে কটূক্তি করে আসছিলেন।

জনপ্রতিনিধিদের বিরুদ্ধে নানা ধরনের অশ্লিল ছবি, মানহানিকর ভাষা ও স্ট্যাটাস দিয়ে তাদের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা বুধবার সন্ধ্যায় তোতার বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.