Sylhet Today 24 PRINT

রাজশাহীতে ফের জঙ্গি বিরোধি অভিযান, ১২জন আটক

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুন, ২০১৭

রাজশাহীর তানোর উপজেলায় একটি সন্দেহভাজন জঙ্গি আস্তানাতে অভিযান চালাচ্ছে পুলিশ। সেখান থেকে জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

এছাড়াও নারী ও শিশুসহ আরও নয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গতকাল রোববার (১১ জুন) দিবাগত রাতে পুলিশ ওই বাড়িটি ঘিরে অভিযান শুরু করে। সোমবার সকাল সোয়া নয়টা পর্যন্ত এই অভিযান চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আটক সন্দেহভাজন তিন জঙ্গি হলেন, ইসরাফিল, তাঁর ভাই ইব্রাহিম ও ভগ্নিপতি রবিউল ইসলাম। তাঁদের সবার বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

অভিযান চলাকালে বাড়ি থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধারের কথাও জানিয়েছেন তানোর থানার উপপরিদর্শক (এসআই) রায়হান আলী ও রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সুমিত চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.