Sylhet Today 24 PRINT

ছাত্র ইউনিয়ন নেত্রী চায়না পাটোয়ারির জামিন

রাঙামাটি প্রতিনিধি |  ১২ জুন, ২০১৭

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর স্ট্যাটাস’ দিয়েছেন এমন অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা মামলায় আটক রাঙামাটি ছাত্র ইউনিয়নের নেত্রী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী চায়না পাটোয়ারির জামিন মঞ্জুর করেছে আদালত।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোহাম্মদ কাউছার এ আদেশ দেন।

গত ২ জুন বিকাল সাড়ে পাঁচটায় চায়নাকে প্রথমে নিরাপত্তা হেফাজতে নেয় কোতোয়ালি থানা পুলিশ। এর পাঁচ ঘণ্টা পর রাত ১১টায় তার বিরুদ্ধে থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেন চম্পকনগর এলাকার মো. রুহুল আমিনের পুত্র ছাত্রলীগকর্মী এহসান উদ্দিন ঋতু। এই মামলায় চায়না পাটোয়ারিকে গ্রেপ্তার দেখায় কোতোয়ালি থানা পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.