সিলেটটুডে ডেস্ক | ১৩ জুন, ২০১৭
ছবি: দি ডেইলি স্টার
দুর্ঘটনাবশত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সড়ক দ্বীপের রাজু ভাস্কর্যের বেদিতে একটি গাড়ি উঠে যাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৩ জুন) সকালে এই দুর্ঘটনাটি ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দি ডেইলি স্টার জানায়, একজন নারী টয়োটা প্রিমিও মডেলের গাড়িটি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সোজা ভাস্কর্যের বেদিতে গাড়ি তুলে দেন। এতে রাজু ভাস্কর্যের কোন ক্ষতি না হলেও এর চারপাশে থাকা লোহার বেড়াটি দুমড়ে গেছে।
শাহবাগ থানার উপ পরিদর্শক মোহাম্মদ বদরুল জানান, ঘটনাস্থল থেকে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করেছে।