Sylhet Today 24 PRINT

বেনাপোলে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেপ্তার

বেনাপোল প্র‌তি‌নি‌ধি  |  ১৯ জুন, ২০১৭

বেনাপোলে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ জুন) রা‌তে বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বেনাপোলের দক্ষিণ বারোপোতা গ্রামের মবিন উদ্দিনের ছেলে মমিন হোসেন (৩৫), ওয়ারেন্টভুক্ত আসামি বেনাপোলের কাকমারী গ্রামের সন্তোসের ছেলে মফিজ (৪০) ও হোসেন আলীর ছেলে হামিদ (৪১)।

পুলিশ সুত্রে জানা যায়, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিরা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান জানান, সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের যশোর আদালতে সোপর্দ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.