Sylhet Today 24 PRINT

গাজীপুরে জেএমবির ২ সদস্য গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুন, ২০১৭

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থেকে পলাতক জেএমবির ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) সদস্যরা।

বৃহস্প‌তিবার রা‌তে গাজীপুর থেকে তাদেরকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মি‌ডিয়া উইং‌য়ের সি‌নিয়র সহকারী প‌রিচালক এএস‌পি মিজানুর রহমান।

তিনি জানান, গ্রেপ্তার হওয়া দুই জেএমবি সদস্য গত ৩১ মে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থে‌কে পলালিয়ে যায়। বৃহস্পতিবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.