Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে মিয়ানমারের নাগরিকসহ ১২ ইয়াবা ব্যাবসায়ী আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুন, ২০১৭

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে ১৫ লাখ ইয়াবাসহ ১২ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতদের মধ্যে পাঁচজন মিয়ানমারের নাগরিক।

শুক্রবার রাতে বন্দরের বহির্নোঙ্গরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী এএসপি মো. আমিরুল্লা হক জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের বহির্নোঙ্গরে অভিযান চালানো হয়। এসময় মাছ ধরার একটি ট্রলার থেকে পাঁচ মিয়ানমার নাগরিকসহ ১২ জনকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৫ লাখ ইয়াবা জব্দ করা হয়।

এ ব্যাপারে বিস্তারিত তথ্য পরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলে জানান এএসপি মো. আমিরুল্লা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.