Sylhet Today 24 PRINT

ত্রিশালে ভ্যান চাপায় নিহত ২, সড়ক অবরোধ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুন, ২০১৭

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজীরশিমলায় দ্রুতগামী পিকআপ ভ্যানের চাপায় শিশুসহ দুজন নিহত হয়েছে।  ঈদের পরদিন মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করে। পরে পুলিশের মধ্যস্থতায় অবরোধ খুলে দেয়া হয়।

নিহত দুজনের পরিচয় জানা যায়নি। তাঁদের মধ্যে একজনের বয়স ৬৫ বছর ও আরেকজনের বয়স ১২ বছর। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান জানান, শিশুটিকে নিয়ে বয়স্ক ব্যক্তিটি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে এসে পিকআপ ভ্যানটি তাঁদের চাপা দেয়। এতে তাঁরা ঘটনাস্থলেই নিহত হন। তবে

স্থানীয় বাসিন্দারা জানান দুজনকে চাপা দিয়ে ভ্যান নিয়ে পালিয়ে গেছে চালক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.