Sylhet Today 24 PRINT

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্কুল ছাত্র নিখোঁজ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুন, ২০১৭

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ঢাকা রাইফেলস স্কুলের ছাত্র সুদীপ্ত দে গল্প (১৭) নিখোঁজ হয়েছে।

সুদীপ্ত ঢাকার সূত্রাপুর এলাকার শীতল চন্দ্র দের ছেলে এবং ঢাকার পিলখানা বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

পরিবারের সাথে মঙ্গলবার (২৭ জুন) সকালে সুদীপ্ত কক্সবাজারে আসে। সকাল  ১০টায় সৈকতের লাবণী পয়েন্টে  গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যায় সে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমি জানান, গোসল করতে গিয়ে স্রোতের টানে ভেসে যায় ছাত্রটি। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে অভিযান চালানো হচ্ছে।

সুদীপ্ত ও তার পরিবারের সদস্যরা মঙ্গলবার সকালে কক্সবাজার এসে মোটেল লাবণীতে ওঠে বলে জানান মোটেল লাবণীর ব্যবস্থাপক রাশেদুল আলম, তিনি আরো জানান, মা-বাবাসহ ৭ জনের একটি দল সকাল সাড়ে ৭টায় তাদের হোটেলে আসেন। এরপর তারা সাগরে গোসল করতে যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.