Sylhet Today 24 PRINT

মহাখালীতে ডিশ কর্মচারিকে কুপিয়ে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুন, ২০১৭

রাজধানীর মহাখালী দক্ষিণ পাড়া নিকেতন বাজার গেট এলাকায় শফিক নামে এক ডিশ কর্মচারিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (২৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বনানী থানা পুলিশ জানায়, মহাখালী দক্ষিণ পাড়ার একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন শফিক। সোমবার রাত আনুমানিক ১২টার দিকে তার শ্বশুরের বাসার কিছু অদূরে নিকেতন গেটে কাজে গিয়েছিলেন শফিক। তখন কে বা কারা শফিককে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে গুরুতর অবস্থায় শফিককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বনানী থানার পরিদর্শক আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে জানান, নিহত শফিকুল ইসলাম মহাখালী দক্ষিণ এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন। তিনি স্থানীয় একটি ডিশ লাইনের কোম্পানিতে কাজ করতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.