Sylhet Today 24 PRINT

ধামরাইয়ে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় রোগীসহ নিহত ২

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুন, ২০১৭

রাজধানীর ধামরাইয়ে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রোগীসহ দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

বুধবার (২৮ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকা থেকে ফরিদপুরে যাচ্ছিল। পথে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় অ্যাম্বুলেন্সটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের দুই আরোহী মারা যান। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃতদেহ ও দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানা পুলিশ।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করলেও নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.