Sylhet Today 24 PRINT

সিরাজগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

সিলেটটুডে ডেস্ক  |  ২৯ জুন, ২০১৭

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ১৫ জন।

বৃহস্পতিবার (২৯ জুন) ভোরে রায়গঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার রয়হাটিতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে পুলিশ সূত্রে যানা যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানি জানান, বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে কুড়িগ্রামগামী ধানসিড়ি পরিবহনের একটি বাস রয়হাটি এলাকায় ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা তিনজন এবং হাসপাতালে নেয়ার পথে বাসের এক যাত্রীসহ মোট চারজন মারা যান।

তিনি আরো জানান, আহতদের নিকটবর্তী হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ বর্তমানে থানায় এনে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.