Sylhet Today 24 PRINT

সংগীত গবেষক করুণাময় গোস্বামী আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুলাই, ২০১৭

একুশে পদকপ্রাপ্ত সংগীত গবেষক করুণাময় গোস্বামী আর নেই।

শুক্রবার রাত পৌনে ১২টায় বারিধারা ডিওএইচএসে নিজের বাসায় তারা মৃত্যৃ হয়।

বাংলা একাডেমির উপপরিচালক ড. তপন বাগচি বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

করুণাময় গোস্বামীর বয়স হয়েছিল ৭৩ বছর। তার মরদেহ শমরিতা হাসপাতালের হিমঘরে রাখা আছে।

আমেরিকা ও কানাডাপ্রবাসী দুই সন্তান ফিরলে তার শেষকৃত্য হবে।

১৯৪২ সালের ১১ মার্চ জন্ম নেওয়া করুণাময় গোস্বামী বাংলা একাডেমি প্রকাশিত ‘সংগীত কোষ’র রচয়িতা। সঙ্গীত নিয়ে তার অনেকগুলো বই রয়েছে।

প্রধানমন্ত্রীর শোক
রবীন্দ্র ও নজরুল সংগীত গবেষক ড. করুণাময় গোস্বামীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। আজ শনিবার পাঠানো এক শোক বার্তায় প্রধানমন্ত্রী সংগীতে তাঁর অবদানের কথা স্মরণ করেন।

শেখ হাসিনা তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.