Sylhet Today 24 PRINT

বেনাপোলে ওয়ারেন্টভুক্ত তিন আসামি গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি |  ০৪ জুলাই, ২০১৭

বেনাপোলে পৃথক দু’টি মামলায় ওয়ারেন্টভুক্ত ৩ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ জুলাই) রা‌তে অভিযান চা‌লি‌য়ে বেনা‌পোল পোর্ট থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এদের ম‌ধ্যে একজনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা এবং অপর দু’জনের বিরুদ্ধে মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন নারী নির্যাতন মামলার আসামি বেনাপোল পৌরসভার পাঠবাড়ি গ্রামের নারায়ণ বিশ্বাসের ছেলে বিপ্লব হোসেন (২৯), মাদক মামলার আসামি কাগজপুকুর গ্রামের আবুল কালামের ছেলে আবুল কাশেম (৩৫) ও ভবারবেড় গ্রামের মুনসুর আলীর ছেলে রাশেদ আলী (৩০)।

পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিরা এলাকায় অবস্থান করছে এমন সংবা‌দের ভি‌ত্তি‌তে অভিযান চালিয়ে বেনাপোল রেলস্টেশন ও গাজীপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.