Sylhet Today 24 PRINT

বান্দরবা‌নের লামায় জিপ খাদে পড়ে নিহত ২

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুলাই, ২০১৭

বান্দরবানের লামায় একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে গিয়ে চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

শুক্রবার (৭ জুলাই) রাতে ফাইতং ইউনিয়নের চিউথতলী বাজার থেকে কিছুটা দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জিপচালক মো. রা‌শেদ (২৬) এবং শ্রমিক মোহাম্মদ মামুন (২১)।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হো‌সেন জানান, চিউথতলী বাজার থেকে লেবু নি‌য়ে জিপ গাড়ি‌টি ফাইতং যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

একই কথা বলেন ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন। তিনি জানান, স্থানীয়রা হতাহত‌দের উদ্ধার ক‌রে হাসপাতালে নিয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.