Sylhet Today 24 PRINT

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্তে দুই নারী উদ্ধার

বেনাপোল প্রতিনিধি |  ০৮ জুলাই, ২০১৭

বেনাপোল পোর্ট থানার সাদীপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় ২ বাংলাদেশী নারীকে উদ্ধার করেছে আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা।

শুক্রবার (৭ জুলাই) দুপুরে সীমান্তের সাদীপুর থেকে তাদেরকে উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, খুলনা তেরখাদা এলাকার রিনা খাতুন (২৬) ও নড়াইলের নাসরিন আক্তার (২২)।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পাই ভালো কাজের লোভ দেখিয়ে বাংলাদেশী দুই নারীকে ভারতে পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামে অভিযান চালিয়ে ওই ২ নারীকে উদ্ধার করতে পারলেও পাচারকারীরা পালিয়ে যায়।

বেনাপোল চেকপোস্ট ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব অবৈধভাবে ভারতে ২ বাংলাদেশী নারীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.