Sylhet Today 24 PRINT

নারী নির্যাতন মামলায় কিশোরগঞ্জের এলজিইডি সহকারী প্রকৌশলী গ্রেপ্তার

মো. আশরাফ আলী, কিশোরগঞ্জ |  ০৮ জুলাই, ২০১৭

নারী নির্যাতন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি কিশোরগঞ্জ এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আজিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত আনুমানিক ১.০০ টার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার এস.আই কামরুজ্জামান।

জানা যায় পারিবারিক নির্যাতনের কারণে গত ৫ জুন ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু আদালতে একটি মামলা দায়ের করেন সুবর্ণা আফরিন জ্যোতি আহমেদ। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তাকে আশুগঞ্জ থানা থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, পারিবারিক কলহের কারণেই উক্ত মামলাটি দায়ের করেন দুই সন্তানের মা সুবর্ণা আফরিন জ্যোতি আহমেদ।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান যে, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.