Sylhet Today 24 PRINT

কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম প্রেসক্লাবের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উদযাপন

কিশোরগঞ্জ সংবাদদাতা |  ০৮ জুলাই, ২০১৭

কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম প্রেসক্লাবের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উদযাপন হয়েছে।

শনিবার (৮ জুলাই) কিশোরগঞ্জ প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন আফজাল হোসেন এম.পি, সোহরাব হোসেন এম.পি, রেজওয়ান আহমেদ তৌফিক এম.পি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, বাংলাদেশ সাংবাদিক ফেডারেশনের সভাপতি মঞ্জুর আহসান বুলবুল, জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ আফজল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, পৌর মেয়র মাহমুদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আজিজুল হক, এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, গণতন্ত্রী পাটির সভাপতি সহ অন্যান্য জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কাজী শাহীন খান। সভা পরিচালনা করেন সহ-সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, সাইফুল মালেক চৌধুরী সাধারণ সম্পাদক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.