Sylhet Today 24 PRINT

বেনাপোলে ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামি গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি |  ০৯ জুলাই, ২০১৭

বেনাপোলে মাদকসহ বেশ কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় পৃথক অভিযানে পোর্ট থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতরা হলেন বেনাপোলের ভবারবেড় গ্রামের সায়েদ আলীর ছেলে জামাল (৪৫), সেকেন্দার আলীর মেয়ে জাহেদা খাতুন (২৫), সাদিপুর গ্রামের সমের আলীর ছেলে মোমিনুর (৩৫), সাহেব আলীর ছেলে মহিন মন্ডল (৩৪) ও বালুন্ডা গ্রামের আব্দুল হাকিমের ছেলে গোলাম মোস্তফা (৫৫)।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) এহসান হোসেন জানান, গোপন খব‌রের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এ আসামিদের গ্রেপ্তার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.