Sylhet Today 24 PRINT

ঢাকা-কোলকাতা রুটে গ্রীন লাইনের সৌহার্দ্য বাস চালু

বেনাপোল প্রতিনিধি |  ১০ জুলাই, ২০১৭

গ্রীন লাইন পরিবহনের ঢাকা-কোলকাতা দুটি সৌহার্দযাত্রী বাসের সরাসরি চলাচলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

সোমবার (১০ জুলাই) বেলা ১২টায় ভারতীয় গ্রীন লাইন পরিবহনের দুটি বাস হরিদাসপুর চেকপোস্ট হয়ে বেনাপোল চেকপোস্টে প্রবেশ করে।

সূত্র মতে জানা যায়, ভারতীয় শ্যামলী সৌহার্দ্য পরিবহনের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন দায়িত্ব পায় গ্রীন লাইন পরিবহনের মৈত্রী বাস।

ভারতীয় গ্রীন লাইন পরিবহনের ম্যানেজিং ডাইরেক্টর সঞ্জয় দত্ত ও তার সহযোগী পার্টনার আলী হোসেন বাস দুটিতে ২২ জনের একটি প্রতিনিধি দল নিয়ে কোলকাতা থেকে শোভাযাত্রা শুরু করেন। বেনাপোল চেকপোস্টে গাড়ি দুটি বেলা ১২টায় প্রবেশ করলে বাংলাদেশ গ্রীন লাইন পরিবহনের ম্যানেজিং ডাইরেক্টর আলাউদ্দিন, বেনাপোল বাজার গ্রীন লাইন পরিবহনের ব্যবস্থাপক রবীন্দ্রনাথ ও চেকপোস্ট কাউন্টারের ম্যানেজার জসিম উদ্দিনের নেতৃত্বে পরিবহনের ও এলাকার শুধীজনরা গাড়ি দুটিতে ফুল ছিটিয়ে বরন করে নেয়।

নতুন এ সৌহার্দ্য বাস দুটিতে কোলকাতা থেকে ঢাকার ভাড়া ধার্য করা হয়েছে এক হাজার সাত শত (১৭০০) টাকা।

বাংলাদেশের গাড়ির ম্যানেজিং ডাইরেক্টর হাজী আলাউদ্দিন জানান, ভারত এর করুণাময় শল্টটেক থেকে গাড়ি দুটি সোমবার, বুধবার ও শুক্রবার ছেড়ে আসবে সপ্তাহে তিন দিন। এবং বাংলাদেশের ঢাকা কমলাপুর থেকে শনি মঙ্গলবার ও বৃহস্পতিবার ছেড়ে যাবে

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.