Sylhet Today 24 PRINT

ঝিনাইদহ ও কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি |  ১১ জুলাই, ২০১৭

“পরিবার পরিকল্পনা: জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ঝিনাইদহ ও কালীগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

ঝিনাইদহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা: জাহিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক আছাদুজ্জামান, সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মোহাম্মদ আকরামুল হক, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান।

এদিকে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার মো: ছাদেকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) যাদব সরকার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.