Sylhet Today 24 PRINT

স্ত্রী ও নাতনিকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুলাই, ২০১৭

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় স্ত্রী ও নাতনিকে কুপিয়ে হত্যা করেছেন পাঠান শীল (৭০)  নামের এক ব্যক্তি।

মঙ্গলবার (১১ জুলাই) গভীর রাতে উপজেলার পুটিবিলা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এ সময় ঘাতক পাঠান শীল নিজ পুত্রবধূকেও কুপিয়ে আহত করেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

নিহতরা হলেন- পেটান শীলের স্ত্রী পুষ্প বালা (৬৫) ও তার নাতনি সঙ্গীতা শীল (৪ মাস)। গুরুতর আহত তার পুত্রবধূ মনিবালা শীলকে (২৩) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, পারিবারিক বিরোধের জের ধরে পাঠান শীল নিজ বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী, পুত্রবধূ ও মেয়ের শিশু কন্যাকে কুপিয়ে আহত করেন। এতে ঘটনাস্থলেই স্ত্রী পুষ্প বালা ও নাতনি সঙ্গীতা শীলের মৃত্যু হয়।

গুরুতর আহত পুত্রবধূ মনিবালা শীলকে প্রথমে লোহাগাড়া উপজেলা হাসপাতাল পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.