Sylhet Today 24 PRINT

বেনাপোলে ৭ পিস স্বর্ণের বারসহ পাস‌পোর্টযাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি: |  ১২ জুলাই, ২০১৭

একদিনের ব্যবধানে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের সামনে থেকে ভারতে পাচারের সময় ৭ পিস স্বর্ণের বারসহ পারভেজ (২৮) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়েছে।

বুধবার  সকালে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা তাকে আটক করে।
আটক পারভেজ নারায়ণগঞ্জের বন্দর থানার দক্ষিণ লক্ষণখোলা গ্রামের মনির হোসেনের ছেলে। তার পাসপোর্ট নং বিএন- ০৭১৫৮৫২।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা চান মাহামুদ খান জানান,  বেনাপোল কাস্টমস-চেকপোস্ট পার হয়ে ভারতে যাওয়ার সময় ঐ যাত্রীর  চলাচল  সন্দেহ জনক হ‌লে  তার শরীর তল্লাশি করে জুতার ভেতর থেকে সাতশ’ ২৫ গ্রাম ওজনের  ৭ পিস স্বর্ণের বার পাওয়া যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ ও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.