Sylhet Today 24 PRINT

রংপুরে হারনিয়ার অস্ত্রপচারের নামে কিডনি চুরি, গ্রেপ্তার ছয়

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুলাই, ২০১৭

রংপুরে চার বছরের এক শিশুর হরনিয়ার অস্ত্রপচারের নামে কিডনি চুরির অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে মৃত অবস্থায় অপারেশন টেবিল থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।

জানা ভিআইপি জেনারেল হাসপাতাল নামে একটি অনুমোদনহীন প্রাইভেট হাসপাতালে মৃধা (৪) নামে এক শিশুর সঙ্গে ঘটেছে এই ঘটনা। বুধবার সকালে ওই হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় হাসপাতালের নারী কর্মীসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মৃধা জেলার মিঠাপুকুর উপজেলার সন্তোষপুর গ্রামের মাহমুদ হোসেনের পুত্র। গত সোমবার  হঠাৎ পেটে ব্যাথা হলে পল্লী-চিকিৎসক পরিচয়দানকারী হিটলার নামে স্থানীয় এক দালালের মাধ্যমে শিশুটিকে ওই হাসপাতলে ভর্তি করা হয়। বিভিন্ন ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার পর মঙ্গলবার সন্ধ্যায় হারনিয়ার অস্ত্রপচার শুরু হয়। কিন্তু কয়েক ঘণ্টা অতিবাহিত হলেও অস্ত্রপচার শেষ না হওয়ায় তাদের সন্দেহ হয়। এসময় হিরম্ব কুমার ও বিপ্লব নামে দুই ডাক্তার অক্সিজেন দিতে শিশুটিকে অন্য কোন হাসপাতালে নিয়ে যেতে বলে সটকে পড়েন। হাসপাতালের ৯ পরিচালকও পালিয়ে যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.