Sylhet Today 24 PRINT

বেনাপোলে সাপের কামড়ে যুবকের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি |  ১৫ জুলাই, ২০১৭

বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামে সাপের কামড়ে মুসা হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ জুলাই) ভোর ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত মুসা বেনাপোল পোর্ট থানার গ্রামের আসাদ হোসেনের ছেলে।

প্রতিবেশী সবুজ জানান, শুক্রবার সন্ধ্যায় মাঠ থেকে বাড়ি ফেরার পথে তাকে সাপে কামড় দেয়। পরে তার পরিবারের সদস্যরা তাকে স্থানীয় বিভিন্ন ওঝার কাজে চিকিৎসা করান। কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় অবশেষে রাত ১২টার দিকে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে রোগীর অবস্থা খারাপ দেখে তাকে ফেরত পাঠানো হয়। সেখান থেকে সাতক্ষীরা অঞ্চলের এক ওঝার কাছে নেওয়ার পথে ভোর ৪টার দিকে মুসার মৃত্যু হয়।

স্থানীয় পৌর কমিশনার আহাদুজ্জামান বকুল সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.