Sylhet Today 24 PRINT

বেনাপোলে বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

বেনাপোল প্রতিনিধি |  ১৮ জুলাই, ২০১৭

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাসহ মো. কলিম (৪০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে ভারত থেকে ফেরার পথে তাঁকে আটক করা হয়।

আটক মুদ্রাপাচারকারী কলিম ভারতের ২৪ পরগনা জেলার বেলঘুরিয়া থানার মেকেনজি গ্রামের মুসলিমের ছেলে।

৪৯ ব্যাটালিয়ন বিজিবি জানায়, গোপন খবরে ভারত ফেরত যাত্রীর ব্যাগ তল্লাশি করে ভারতীয় নাগরিক কলিমের ব্যাগ থেকে ৫৭ হাজার পাঁচশত সৌদি রিয়াল, ৮শত ভারতীয় রুপি এবং ৪ হাজার ৬শ ১২ বাংলাদেশি টাকা পাওয়া যায়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত ব‌লেন, আটক মুদ্রাপাচারকারীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে পুলিশে সোপর্দ করা হয়ে‌ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.