Sylhet Today 24 PRINT

রাজশাহীতে আড়াই বছরের শিশু যৌন নির্যাতনের শিকার!

সিলেটটুডে ডেস্ক |  ০৫ আগস্ট, ২০১৭

রাজশাহী মহানগরীর কাজলা এলাকায় আড়াই বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।

শনিবার (৫ আগস্ট) বিকেলে নির্যাতনের শিকার মেয়ে শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মতিহার থানার ওসি (তদন্ত) মাহবুব আলম জানান, এ ঘটনার অভিযোগে জড়িত কিশোর মামুনুর রশিদ শান্ত (১৪) পালিয়ে গেলেও তার মাকে  জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মাহবুব আলম আরো বলেন, মামুনুর রশিদ শান্তর পরিবার ও শিশুটির পরিবার একই বাসায় ভাড়া থাকে। আজ বিকেল সাড়ে ৩টার দিকে ঘরে একা পেয়ে ওই কিশোর শিশুটিকে যৌন নির্যাতন করে। একপর্যায়ে শিশুটি চিৎকার করলে কিশোর পালিয়ে যায়। পরে শিশুটির মা চিৎকার শুনে ঘরে এসে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শিশুটির চিকিৎসা চলছে।

সে এখন শঙ্কামুক্ত বলে জানান পুলিশ কর্মকর্তা মাহবুব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.