Sylhet Today 24 PRINT

লালমনিরহাটে বন্যায় ২ শিশুসহ ৩ জনের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৪ আগস্ট, ২০১৭

ফাইল ছবি

লালমনিরহাট সদর উপজেলায় বন্যার পানিতে কলাগাছের ভেলা উল্টে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলো - উপজেলার কুলাঘাট ইউনিয়নের পূর্ববড়ুয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আলিম (৭), ভাতিজা নাজিম (৪) ও নাজিমের মা নাজমা বেগম (৩৫)।

কুলাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, সোমবার বিকালে মোজাম্মেল ওই তিনজনকে নিয়ে কলাগাছের ভেলায় করে নীরাপদ স্থানে যাচ্ছিলেন।

“ভেলা উল্টে গেলে মোজাম্মেল ছাড়া বাকি তিনজন নিখোঁজ হয়। কিছুক্ষণ পর নাজিমের লাশ উদ্ধার করা হলেও নাজমা ও আলিম নিখোঁজ থাকে। সোমবার সকালে এই দুইজনের লাশ পাওয়া গেছে।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.