Sylhet Today 24 PRINT

নওগাঁয় বাঁশবোঝাই ট্রাক উলটে নিহত ৬

সিলেটটুডে ডেস্ক |  ১৯ আগস্ট, ২০১৭

নওগাঁর মান্দা উপজেলায় বাঁশবোঝাই একটি ট্রাক উল্টে ছয়জন নিহত ও দুজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শনিবার (১৯ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার গোবিন্দপুর এলাকায় নওগাঁ-রাজশাহী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ওসি আনিসুর রহমান জানান, মান্দা থেকে বাঁশবোঝাই ট্রাকটি রাজশাহী যাচ্ছিল। পথে গোবিন্দপুর এলাকায় সকাল ৮টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাকে থাকা ছয়জন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন দুজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.