Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ ৫ জন নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২০ আগস্ট, ২০১৭

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুর টোল প্লাজার সামনে বাসের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশার চালকসহ একই পরিবারের চার সদস্য  নিহত হয়েছেন।

শনিবার (১৯ আগস্ট) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সোহেল (৩৫), তার স্ত্রী বিলকিস আক্তার (৩০), তাদের সন্তান শারমিন (৭) ও সাব্বির (৫)। তাৎক্ষনিক ভাবে অটোরিকশা চালকের নাম জানা যায়নি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রফিকুল ইসলাম বলেন, শনিবার রাত ১২টার দিকে টোল প্লাজার সামনে সিএনজিচালিত একটি অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দেয় একটি বাস। এতে ঘটনাস্থলেই সকলের মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.