Sylhet Today 24 PRINT

মুন্সীগঞ্জে মাজারে দুই নারীকে গলা কেটে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০১৭

মুন্সীগঞ্জের সদর উপজেলার কাটাখালির ভিটিশীল মন্দির এলাকায় বারেকের ন্যাংটার মাজারে দুই নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মাজারের খাদেম আমেনা বেগম (৭০) ও তাইজুন বেগম (৫০) নামে এক ভক্ত।

সদর থানার ওসি আলমগীর হোসেন জানান, ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাত ওই দুই নারীকে কোনো একসময় হত্যা করা হয়।

তিনি আরো বলেন, তাদের গলা কেটে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে কোনো আলামত পাওয়া যায়নি। ঘটনা তদন্ত করা হচ্ছে। মরদেহ দুইটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

মাজারের খাদেম মাসুদ খান জানান, নিহত আমেনা বেগম (৬০) আমার এখানে খাদেম হিসেবে দীর্ঘদিন যাবৎ অবস্থান করছিল। আর নিহত তাইজুন খাতুন (৪৮) মাজারে ভক্ত হিসেবে প্রায়ই এখানে আসতেন। মঙ্গলবার রাতে তারা মাজারেই ছিল। সকালে এসে দেখি মাজারের ভেতরে তাদের মরদেহ পড়ে আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.