Sylhet Today 24 PRINT

নারায়ণগঞ্জে রোহিঙ্গা যুবক আটক, হাসপাতালে ভর্তি

সিলেটটুডে ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৭

নারায়ণগঞ্জের খানপুর এলাকা থেকে আব্দুল্লাহ নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে ওই এলাকা থেকে সদর মডেল থানা পুলিশ তাকে আটক করে।

সদর মডেল থানার ওসি শাহীন শাহ পারভেজ জানান, ওই রোহিঙ্গা যুবক বেনাপোল ঘুরে ট্রেনযোগে নারায়ণগঞ্জে এসেছে। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে পুলিশ।

তিনি আরও জানান, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাই তাকে শহরের খানপুর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.