সিলেটটুডে ডেস্ক | ২৬ সেপ্টেম্বর, ২০১৭
কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' টনি (২৭) নাম এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা মাঠে এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে। পুলিশের দাবি 'বন্দুকযুদ্ধে' আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান সমকালকে জানান, সশস্ত্র একটি দল সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে দৌলতপুর-কাতলামারী সড়কের বালিয়াডাঙ্গা মাঠের মধ্য অবস্থান নিয়েছে- এমন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার এসআই রহিমের নেতৃত্বে পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালায়। পুলিশর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশর গাড়িকে লক্ষ্য কর গুলি চালায়। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। ঘণ্টাব্যাপী চলা 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ একজন উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাক মৃত ঘোষণা করেন।
পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা সন্ত্রাসী টনিকে শনাক্ত করেন। তিনি উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের আলম মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় হত্যাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
এদিকে, আহত তিন পুলিশ সদস্যকে দৌলতপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ।