Sylhet Today 24 PRINT

বেনাপোলে ৪ বোতল বিদেশি মদসহ ভুয়া সাংবাদিক আটক

বেনাপোল প্রতিনিধি |  ১০ অক্টোবর, ২০১৭

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে জুয়েল রানা নামে এক ভুয়া সাংবাদিককে ৪ বোতল বিদেশি মদ ও একটি মোটর সাইকেল সহ আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় তাকে আটক করা হয়। আটক জুয়েল রানা যশোর জেলার মনিরামপুর থানার ঝাপা গ্রামের আলাউদ্দিনের ছেলে।

বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল ওহাব জানান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভিতর ডিউটি ফ্রি শপ থেকে মদ ক্রয় করে বের হয়ে মোটর সাইকেলে বাধার সময় তাকে আটক করা হয়। আটক জুয়েলকে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আটক জুয়েলকে তার সাংবাদিকতার পরিচয়পত্র দেখাতে বললে সে তা দেখাতে পারেনি। সে বলে আমি নেট টোয়েন্টিফোর ডটকমের একজন সাংবাদিক।

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান ঘটনার সত্যতা শিকার করে বলেন আটককৃত আসামিকে যশোর আদালতে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.