Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমান্তে ১০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি |  ১০ অক্টোবর, ২০১৭

ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ১০ পিস স্বর্ণের বারসহ রিপন হোসেন (১৮) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত রিপন যশোর সদর থানার ডুমদিয়া গ্রামের কামাল হোসেনের ছেলে।

বেনাপোল পুটখালি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক পাচারকারী স্বর্ণের একটি চালান নিয়ে ভারতে যাবে। এমন সময় সঙ্গীয় ফোর্স নিয়ে পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি পোস্ট নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার দেহ তল্লাশি করে ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.