Sylhet Today 24 PRINT

খুলনা-বেনাপোল কমিউটার ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ

বেনা‌পোল প্রতিনিধি |  ১৫ অক্টোবর, ২০১৭

শার্শার শ্যামলাগাছি খুলনা- বেনাপোল কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।এ কারণে খুলনার সাথে বেনাপোলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে

রোববার (১৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সূত্রে জানা যায়, বেনাপোল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি খুলনায় যাচ্ছিল। এসময় শার্শার শ্যামলাগাছিতে পৌঁছা‌লে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল বন্ধ হ‌য়ে যায়।

ট্রেনের যাত্রী মিরাজ হো‌সেন  জানান, শার্শার শ্যামলাগাছি আসলে ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হওয়ায়  যাত্রীরা সব একে অপ‌রের গা‌য়ে হুমড়ি খেয়ে পড়েন। এতে বেশ কিছু যাত্রী আহত হন।

নাভারনের স্টেশন মাস্টার জানান, ট্রেনটির বগি লাইনচ্যুত হওয়ায় খুলনা বেনাপোলের ট্রেন যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। মেরামতের পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.